আমি উই এর সাইলেন্ট এবং রেগুলার মেম্বারদের একজন।একদম প্রথম যেদিন উই এ আসি সেদিন থেকে উই এর ভক্ত হয়ে গেছি।অবসর সময়ের বেশিরভাগ ই আমি উই তে সবার পোস্ট পড়ে কাটাই।সবার সুন্দর সুন্দর প্রডাক্ট দেখলেই কিনতে ইচ্ছা করত।কিন্তু শুরু টা হয়ে উঠত না।অবশেষে মনিকা আপুর কন্যাসুন্দরির এই অসম্ভব সুন্দর শাড়ীটার মাধ্যমে করেই ফেল্লাম শুরুটা।এই শাড়িটা দেখার পর মনে হয়েছিল সমুদ্রপাড়ে বেড়াতে গিয়ে পড়ার জন্যেই তইরি।ভেবেছিলাম সমুদ্র পাড়ে গিয়ে পরেই রিভিউ দিব।কিন্তু বর্তমান পরিস্থিতিতে গৃহবন্ধি হয়ে গেলাম।ইনশাআল্লাহ পরিস্থিতি ঠিক হলে সামনে কখনো সমুদ্রে বেড়াতে গেলে এই শাড়িটি পড়ব।উইতে আমার পরবর্তী কেনাকাটার গল্প আরেকদিন বলব।