আমি দুঃখিত মনিকা আপু এতো দেরি করে রিভিউ দেওয়ার জন্যে ??
ছবির এই শারিটি আমার জীবনের প্রথম অনলাইন থেকে কেনা শারি তাও আম্মুর জন্যে। কন্যা সুন্দরীর একটা শারি আমার ভীষণ পছন্দ হয়, কিন্তু শারি একদম পড়া হয়না বলে আমি চুপচাপ থাকি। কিছুদিন পরে শারিটি দেখে আবার মনটা খুব অস্থির হলো নেওয়ার জন্যে পরে ভাবলাম আমি আম্মুর জন্যে নিব শারিটি। আপুকে আমি তখনি (রাত ৪ঃ২০) আপুকে নক দিলাম আপু সকাল সকাল আমাকে রিপ্লায় দিলেন। এরপরে আমার পছন্দ করা শারিটি নিতে চাইলে আপু বললেন কিছুদিন সময় লাগবে ওটা দিতে। আমি বললাম কোন সমস্যা নেই আপু আমি অপেক্ষা করবো। শারিটি আম্মুর জন্যে নিচ্ছি শুনে আপু আমাকে অন্য একটা শারি সাজেস্ট করলেন, সাথে এটাও বললেন আপু আপনি যেটা ভালো মনে করেন সেটাই নিন আমি শুধু আমার মতামত জনালাম। তারপর আমি আপুর মতামত কে প্রাধান্য দিয়ে (আপুর অভিজ্ঞতা আমার থেকে বেশি তাই) আমি আপুর পছন্দ করা শারিটিই বুক করলাম কারন কন্যা সুন্দরীর আমার পছন্দের ৩ টা শারির মধ্যে এই শারিটিও ছিলো ☺☺।
এরপর যথারিতি আমার এড্রেস দিলাম পরে আবার এড্রেস চেঞ্জ করলাম আপুর পারমিশন নিয়ে ☺☺।এবং আপু জানালেন আমি আপুর ১৮৯ তম কাস্টমার ??। আমি বিকাশ করার আগেই আপু পার্সেল রেডি করে কুরিয়ার করে দিয়েছিলো যা সত্যিই একমাত্র উই তেই সম্ভব। আপুর এই আন্তরিকতাটা অসধারন লেগেছে আমার।
এরপর শারিটি আম্মু হাতে পেয়ে আমাকে জানালো ভীষণ পছন্দ হয়েছে। আমি সত্যি খুবই কৃতজ্ঞ আপুর কাছে শারিটি পছন্দ করে দেওয়ার জন্যে কারন আম্মু অনেক খুতখুতে ??।
অনেক দোয়া আর শুভকামনা কন্যা সুন্দরীর জন্যে।