কন্যা সুন্দরীর “নীলা” এখন আমার বাসায়,আলহামদুলিললাহ ??।
কে কে বলতে পারবেন, এটা কার কাছ থেকে নেওয়া!! আমি জানি, সবাই সঠিক উত্তর দিবেন,তাই এবারও কোনো পুরস্কারের ব্যবস্থা রাখি নাই ??
জি আপনাদের উত্তর সঠিক- এটা সুন্দরী Monika Ahmed আপুর ?।
এই শাড়ির রঙ টা আমার খুব বেশি ভাল লেগেছে আপুর এই কালেকশন টা দেখার পর থেকেই। খুব ভালো লাগতো এতো সুন্দর কালার কম্বিনেশনটা। কিন্তু আমার খুব পছন্দের এই শাড়িটা কিন্তু আমার জন্য না ?
এটা আমি নিয়েছি আম্মুর জন্য ঈদ গিফ্ট হিসেবে। শাড়ি আমার খুব পছন্দের বিষয় হলেও আমি শাড়ি খুবই কম পড়ি, মটু ফ্যাক্ট এবং পড়তে পারিনা তেমন এই কারনে।
মনিকা আপুর সব গুলো শাড়িই এতো বেশি সুন্দর!! নীল রঙটা আমার খুব ভালো লাগলেও আমি প্রথমে আপুকে নক করেছিলাম আম্মুর পছন্দের রঙের একটা শাড়ির জন্য। কিন্তু ওটা এখন এভেইলেবল না থাকাতে চোখ বুলাতে থাকলাম আপুর পেজ এ,আর কোনটা আছে! হটাৎ দেখলাম,আমার পছন্দের এই শাড়িটা। সাথে সাথে আপুকে কনফার্ম করেছি।
কালকে কনফার্ম করে,আজকেই হাতে পেয়েছি ?ভাইয়া নিজে এসেছিলেন দিতে। কিন্তু আমার খুব লজ্জা লেগেছে আমি একটু দেখা করতে পারিনি, নিচ থেকে রিসিভ করাতে হয়েছে ?। শাড়ি টা এসেছে জানার পর থেকে আমার আর দেরী সয্য হচ্ছিল না। কখন হাতে ধরে দেখবো কন্যা সুন্দরীর শাড়ি!!?।
আমার হাসব্যেন্ড অফিসে,সে দরোয়ান দের বলে রেখেছে, প্যাকেট যেন তখন বাসায় না পাঠায়,সে সন্ধ্যায় আসার সময় আনবে, নিজে জীবাণুমুক্ত করবে। কিন্তু আমি ওদের কে বার বার ফোন দিয়ে আনিয়েছি?।
তারপর শাড়ি টা আয়নায় নিজের উপর ধরে দেখি, কি দারুণ সুন্দর রংটা ??
মনিকা আপুর সুন্দর ব্যবহার নিয়ে তো কিছুই বলার নাই, সবাই জানে আপু কি মিষ্টি মাশা আল্লাহ।
মনিকা আপু, সত্যিই এতো সুন্দর শাড়িটার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। ❤❤
আম্মু জানেও না,আমি তার জন্য শাড়ি নিয়েছি, আর এখন বললে, বকাও খাবো কত্তগুলা ?। থাক,দরকার নাই বলার,সারপ্রাইস দিবো,যশোরে যাবে এটা ??
এটাই আমাদের #উই এর সৌন্দর্য- এখানে আমরাই ক্রেতা,আমরাই বিক্রেতা। আর আমাদের সম্পর্কগুলো কতো সুন্দর,মাশা আল্লাহ্।
Shoma Zafrin Jahan
ওনার এন্ড ফাওন্ডার
Closet_by_Zafrin