একটি রিভিউ পোস্ট:
কন্যা সুন্দরী থেকে মায়ের জন্য শাড়ি নেব বলে ঠিক করে রেখেছিলাম । কিন্তু তাঁতের থ্রি পিস নিয়েছিলাম একটি পেজ থেকে সত্যি কথা বলতে তাঁতের শাড়ির বা থ্রি পিস রং থাকবে না এটা মনে গেঁথে গিয়েছিল । তিক্ত অভিজ্ঞতা হয়েছিল ।
মনিকা আপু যখন বলল শাড়িটা তাঁতের মনে একটু খটকা লাগলো তবুও পছন্দ হওয়াতে আপুকে ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করলাম । আপু পরের দিনই শাড়ি টা পাঠিয়ে দিলেন । কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ায় আনতে পারি নাই পরের দিন নিয়ে আসা হলো ।
এরমধ্যে আপু একবারও টাকা চাইল না । আমি আপুকে নক করলাম আপু মোট মূল্য বলার পর আমি পেমেন্ট করে দিলাম । আপু আপনার আন্তরিকতার প্রশংসা না করে উপায় নেই । দোয়া করি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের জন্য নতুন নতুন শাড়ি তৈরি করুন ????
এবার আসি শাড়ির কথাতে মাকে ভিডিও কলে দেখিয়েছি শাড়িটা খুব পছন্দ করেছে । মা সবসময় এ ধরনের শাড়ি পছন্দ করে । আরও একটা বিষয় মায়ের জন্য ওড়না সেলাই করেছি আমি সেটা কাকতালীয়ভাবে শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে ??
বাবার পাঞ্জাবি তৈরীর জন্য খাদি কাপড় কিনে ছিলাম উই থেকেই ।লক ডাউন এর জন্য দর্জি একটু বেশি সময় নিয়ে বানাচ্ছে । বাবা আর মায়ের ঈদের পোশাক উই থেকে কিনেছি । এ বার পৌঁছে যাবে তাদের হাতে ।
আলহামদুলিল্লাহ
কৃতজ্ঞতা রাজিব আহমেদ স্যার এবং নিশা আপু দেশি পণ্যের বিশাল এক প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করেছেন বলে এই পরিস্থিতিতেও ঘরে বসে বাবা-মাকে একটুখানি খুশি উপহার দিতে পারলাম ।