একটা শাড়ি ছবির সাথে বাস্তবের এত অমিল হবে কেন?? না…না…না…এ হতেই পারে না!! শাড়ির ভাঁঝ ভেঙ্গে বার বার দেখছিলাম। ওই শাড়িটাই কি যেটা আমি অর্ডার করেছিলাম! ছবিতে যেমন দেখেছি এ শাড়ি তো তেমন নয়। কন্যাসুন্দরীর পেজে যে ছবি দেখেছিলাম তার সাথে তো এ শাড়ির কোন মিলই নেই!! তবে কি Monika Ahmed আপু আমাকে ভুল শাড়িটা দিয়ে দিলেন? না… না… সে কি করে হয়!! মনিকা আপু কেন এত বড় ভুল করবেন?! ভুল তো আমারই হচ্ছে৷ এ শাড়ি যে বাস্তবে ছবির চেয়ে ও সুন্দর, বেশিই সুন্দর! ?❤
ছবিতে এ শাড়ির কোন সৌন্দর্যই ফুটে উঠেনি, বাস্তবে দেখে মুগ্ধ হতে হয়। অনলাইন শপিং এ সাধারণত আমরা দেখি ক্রেতার অভিযোগ থাকে, ছবিতে যা দেখায় বাস্তবে তার ছিঁটেফোঁটাও মিল নেই, মানে খুব খারাপ। এক্ষেত্রে তাই হয়েছে তবে অন্য ভাবে। মানে এত বেশি সুন্দর যে চোখ ফেরানো দায়! মনিকা আপু অনলাইন শপিং এর চিরায়ত ধারনাকে ভেঙে দিয়েছেন। আপুর পেজে শাড়ির যে ছবি দেয়া তারচেয়ে বাস্তবে দেখা শাড়ি অনেক বেশি সুন্দর! ❤
এই শাড়িটি পহেলা বৈশাখে পরবো বলে অর্ডার করে রেখেছিলাম, সে তো আর হল না। আপু সেলার হিসেবে খুব ভাল ছিলেন কিন্তু আমি বায়ার হিসেবে ভাল ছিলাম না। বারবার আপুকে ঘুরাচ্ছিলাম এখন নিব না তখন নিব করে। কারন করোনার কারনে ভয়ে ডেলিভারি নিতে চাইনি। পরে ভাবলাম মাছ মাংস যখন নিচ্ছি শাড়ি ও নেয়া যাবে। অতঃপর কন্যাসুন্দরী এখন আমার ঘরে। বিলিভ মি শাড়িটা আমি বারবার খুলে খুলে দেখছি, এত সুন্দর আর আরাম একটা শাড়ি!! এখন বুঝলাম কেন কন্যাসুন্দরীর এত ভক্ত! ?
আমি চেস্টা করেছি দিনের আলোয় ছবি তুলতে। কোন এডিট করিনি। আমার ছবিতেও শাড়ির আসল সৌন্দর্য আসেনি, বাস্তবে আরো বেশি সুন্দর। এরপর টার্গেট আকাশী রং এর ঐ শাড়িটা। ???
ধন্যবাদ মনিকাপু ?