রিভিউ পোস্ট::
Monika Ahmed আপুর শাড়ির ছবি দেখেছে কিন্তু সেটা মনে ধরেনি এমন লোক কম আছে।শুরু থেকেই আপুর শাড়ি কিনবো মনে ইচ্ছা ছিলো।কিন্তু সত্যি বলতে হাতে টাকা ছিলো না।
যাইহোক আপুর একটা শাড়ি আমি আমার জামাইয়ের কাছে জন্মদিনের গিফট হিসেবে পাই সেই মে মাসে।সেই শাড়ির ডেলিভারি নেই জুন মাসে।তখন আমি খুব অসুস্থ।বিছানায় কাটে বেশীরভাগ টাইম।আপুকে যেহেতু পেমেন্ট করা ছিলো তাই শাড়ি যখন আসে তখন ঐটা আমার জামাই রিসিভ করে আলমারিতে রেখে দেয়।আমাকে বলতে ভুলে গিয়েছিলো।আর আমিও ওতো খেয়াল করি নি।এরপর আপু নিজেই নক দেয় যে ,আপু শাড়ি কেমন লাগছে।একটু লজ্জ্বা পাই যে আপুকে কি বলবো।তাই বলেছিলাম আপু ভালো লেগেছে ,আমি অসুস্থ ,সুস্থ হয়ে শাড়ি পরে রিভিউ দিবো।
আজকে শাড়িটা খুললাম।ছবি আর শাড়ি একদম সেম। শাড়ি খুলে লোভ হলো একটু পরার।শাড়িটা খুব আরামদায়ক।খুব সহজেই পরে ফেলেছি।
ছবি তোলার লোক নাই।তাই নিজের ছবি নিজেই তুললাম।
Tamara Disha- Owner of Arham Craft





