এইবার ঈদে নতুন ড্রেসের কোনো প্ল্যান ছিলো না। হঠাৎ একদিন কুরিয়ার সার্ভিস থেকে মেসেজ এলো আমার পার্সেল নাকি শীঘ্রই ডেলিভারড হবে! আমি কোথাও অর্ডার করি নি। অথচ পার্সেল আসছে! তাও আবার তিন জায়গা থেকে তিন তিনটা পার্সেল! কীভাবে সম্ভব? চিন্তা হচ্ছিলো। পরে ছোটো বোন বললো, মনে হয় ভাবি আমাদের সারপ্রাইজ দিচ্ছে।ভাবিকে ফোন দাও। আমার টেনসন দেখে ভাবি বললো ভাবিরই কাজ এটা।
তারপর আর কি। আমার ছেলে তার পাঞ্জাবী আসবে বলে জানালা ধরে দাঁড়িয়ে থাকে।
আমরাও অপেক্ষায় থাকি পার্সেল আসছে।
পরে এলো সেই কাংখিত ড্রেস গুলো। হুট করে শুরু হয়ে গেলো আমাদের ঈদ। ঈদের কয়েকদিন আগেই।
স্পেশাল থ্যাংস টু-
১. কন্যাসুন্দরীর Monika Ahmed
আপুকে এতো সুন্দর হলুদ শাড়িটার জন্যে৷ এই শাড়িটা আম্মুর।
আপুকে এতো সুন্দর হলুদ শাড়িটার জন্যে৷ এই শাড়িটা আম্মুর।
২. কাকলী’স আট্যায়ার -এর কাকলী রাসেল তালুকদার আপু। আমার বড় এবং ছোটো দুই আব্বাজানের পাঞ্জাবীর জন্যে৷
৩. উমাইমাহ এর সিদরাত ফারজানা আখি আপু। আমাদের বহু আকাংখিত মনিপুরী শাড়ির জন্যে।
সবশেষে, ভাবি (Rahat E-Afza),
তোমাকে আর কী বলবো।
অনেক অনেক ভালোবাসি।





