কন্যাসুন্দরীকে আমি চিনি গত ১ বছর,আমি চিনার আগে আমার হাজব্যান্ড চিনে! সে সব সময় বলতো তার খুব ইচ্ছা কন্যাসুন্দরীর সব শাড়ি আমার আলমারিতে থাকবে। তখনও কন্যাসুন্দরীর শাড়ির স্রস্টাকে চিনতাম না। উই তে জয়েনের পর জামদানী আড্ডায় প্রথম যাই আর মনিকা আহমেদ নামের একজনের সাথে কথা হয়, তারপর যখন সে বলল তিনি এ অদ্ভুত শাড়ি গুলো স্রস্টা!! আমি খুব অবাক হই, এমন সাধাসিধে মানুষ কেমনে এতো সুন্দর শাড়ি বানায়!! তার সাথে সেদিন অনেক অনেক কথা হয়,আসার সময় একসাথে রিকসায় আসি দুজন। মনে হয় নিজের বড় বোনের সাথেই আছি। মানুষ হিসেবে আপু অসাধারণ ভালো মানুষ।
বছর খানেক আগের আশা আজ পূরণ করলাম নিজেকে কন্যাসুন্দরীর শাড়িতে আরো সুন্দরী লেগেছে। প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোন সন্দেহ নাই। আরো শাড়ি থাকবে আমার আলমারিতে।
ইনশাআল্লাহ।