কন্যাসুন্দরীর শাড়ির প্রতি অালাদা একটা ভালোলাগা সবসময়ই ছিলো। দেখলেই কিনে ফেলতে ইচ্ছে করতো। কিন্তু কিনবো কিনবো করে কেনা হচ্ছিলো না!
Monika Ahmed অাপুর ৮০টা শাড়ি সেল হবার পরে স্যার যখন ঘোষণা দিলেন, ১০০ করার জন্য শেষ ২০টা শাড়ি যারা কিনবে তাদেরকে স্যারের পক্ষ থেকে কিশোর ক্লাসিক উপহার দেবেন। বইয়ের প্রতি অামি বরাবরই লোভী, তাই সেদিন অার দেরি করিনি শাড়ি অর্ডার করতে। কিন্তু অর্ডার করতে গিয়ে পড়লাম বিপাকে কোনটা রেখে কোনটা যে কিনি!
শেষে অামার সব সমস্যার সমাধানকারী বর মহাশয়ের সাহায্য নিলাম, বেশ কটা ছবি দেখার পর তিনি এক নজরে এটা পছন্দ করে দিলেন।
মনিকা অাপু ডেলিভারি চার্জ ফ্রি রেখেছিলেন, তারপর অাপুকে বিকাশ করে দেবার পরেই শাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। সুযোগ হচ্ছিলো না এতোদিন পরার। অামার সূর্যমুখী বাগানে ফুল ফুটেছে, এই খুশিতে অাজ পরেই ফেললাম।
সুনামগঞ্জের সূর্যমুখীর বাগান দেখে একদিন খুব অাফসোস করেছিলাম। বর মহাশয় বিজি মানুষ, কোথাও বেড়াতে নিয়ে যেতে পারেন না। সারা বছর প্ল্যান করেও সময় হয়না তার। তাই তার পরের দিন তিনি ২০০টা সূর্যমুখীর চারা নিয়ে অাসলেন, এনে বউয়ের জন্য বাড়িতেই বাগান করে ফেলেছেন। সিজন ছাড়া ফুল ফুটবেনা ভেবে অামি সেদিন খুব মজা করেছিলাম। কিন্তু অামাকে অাশ্চর্য করে দিয়ে মাত্র দেড়মাসে সবগুলো গাছে ফুল ফুটেছে।
কন্যাসুন্দরীর শাড়ি পরে, তাকে জিজ্ঞেস করেছিলাম, কেমন লাগছে! তার উত্তর ছিলো,”চকলেটের মতো লাগছে!”?
সুতি শাড়ি মানেই অারাম। অার এই শাড়িটা অাসলেই চকলেটের মতো? ছবিতে যা ছিলো একদম সেরকমই সামনে থেকে রঙটা। অামার প্রিয় শাড়ির তালিকায় এটাও যোগ হলো অাজ থেকে।
অামার প্রিয় শাড়িগুলো অামি খুব যত্ন করে পরি, বড় হয়ে অামার মেয়ে পরবে তাই।?