Monika Ahmed আপুর পেজ। অনেকদিন আগে একবার পেজ টা ঘুরতে গিয়ে মাথা খারাপ হয়ে গিয়েছিলো। মানে সবগুলো শাড়িই এত সুন্দর হবে কেন??? কোন টা বাদ দিয়ে কোন টা পছন্দ করবো সেটা নিয়েই কনফিউশন এ ছিলাম। তো মাঝে মাঝেই সেই কন্যাসুন্দরীদের দেখে আসতাম। আর এই লাল শাড়িটা অনেকদিন হলই পছন্দ করেছিলাম।
যখন মনিকা আপুর ঈদের আগে ৩০০ শাড়ির সেলের খবর উইতে দেয় তখনই ভাবলাম আমিও থাকি এই ৩০০ মেম্বার এর মধ্যে। আপু অনলাইন আড্ডার আপডেট দিচ্ছিলেন ২৭৬ নম্বর শাড়ি বুকড। আমিও কমেন্ট করে বসলাম আমি তাহলে ২৭৭ নম্বর। আপুকে নক দেওয়ার আগেই আপু নিজেই নক দিয়েছেন। কেমন আছি জিগ্যেস করেছেন।
প্রথমত, আপুর ব্যবহার আমার কাছে খুব ভালো লেগেছে।
তারপর এই শাড়িটা স্টকে আছে কিনা জিগ্যেস করতেই আপু আছে বলতেই আমি কনফার্ম করে ফেলি। কিন্তু তখন আমাদের এখানে কুরিয়ার বন্ধ তাই ঈদের পর নিতে চাই। আমি কিছু টাকা এডভান্স দিতে চাইলেও আপু বলেন, যখন নেব একবারে তখন দিলেই হবে।
ঈদের বেশ কয়েকদিন পর আমি পেমেন্ট করলে আপু শাড়িটা কুরিয়ারে দেয়। এর মধ্যে আপু খোঁজ নিয়েছেন আমি পেয়েছি কিনা।কুরিয়ারে এখন বেশ লেট করছে তাই আজকে অবশেষে শাড়িটা হাতে পেলাম।
শাড়িটা বাস্তবে এত বেশি সুন্দর যে আমি কবে পরব সেই অপেক্ষায় আছি। বাসায় সবাই অনেক পছন্দ করেছে।
অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা মনিকা আপু। শাড়িটা সত্যিই অনেক সুন্দর।