রিভিউ:::
পেইজে নাম: কন্যাসুন্দরী
পেইজ ওনার: Monika Ahmed
পণ্য: তাঁতের ব্লক করা শাড়ি
ছবিটা দেখে অনেকেই বুঝতে পারছেন আমার এই সৌন্দর্যের রহস্য কন্যাসুন্দরীর শাড়ি। মেয়ে হওয়ার পর আমার সিঙ্গেল তোলাই হয় না। কিন্তু এই শাড়িটা পরে বেশ কিছু ছবি তুলেছি শুধুমাত্র শাড়িটার রিভিউ দেব বলে। শাড়িটা কিনেছিলাম ব্লক বাটিকের ইভেন্টে, সেই ডিসেম্বর মাসে। তখনই প্ল্যান ছিল পহেলা বৈশাখে শাড়িটা পরে সুন্দর সুন্দর ছবি তুলবো। শাড়িটা ঠিকই পহেলা বৈশাখে পরলাম কিন্তু পরিস্থিতির কারণে বাইরে যেয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারলাম না।
আপুর ডিজাইন ও কালার সেন্স এক কথায় অসাধারণ। শাড়িটার কালার অসাধারণ এবং ব্লকের কোয়ালিটি খুবই ভালো। আঁচলে প্যাচওয়ার্কের কাজটার জন্যই মূলত আমি এই শাড়িটা কিনেছিলাম। আঁচলের প্যাচওয়ার্ক শাড়িটার সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। শাড়িটা খুবই কমফোর্টেবল, পরতে একটুও ঝামেলা হয়নি। শাড়িটা আমি পরেছিলাম আমার মায়ের হাতে কাজ করা ব্লাউজ দিয়ে। শাড়ি নিয়ে আমার কোন ধরনের কমপ্লেন নেই।
শাড়ি যেহেতু আমি ইভেন্টে সরাসরি কিনেছিলাম তাই ডেলিভারি সিস্টেম সম্পর্কে বলতে পারব না। কিন্তু, আপু এবং ভাইয়ার কাস্টমার ডিলিং খুবই চমৎকার। শাড়িটা কন্যাসুন্দরীর নিজস্ব ব্যান্ডেড ব্যাগে ক্যাশমেমো সহ দিয়েছে।
আমি আপুর সফলতা কামনা করি। এভাবেই ভালো কাজ করে যাও। ভবিষ্যতে আরও অনেক শাড়ি কেনার ইচ্ছা আছে।
ওনার এন্ড ফাউন্ডার
Ishita’s Choice





