Monika Ahmed আপুর কন্যাসুন্দরীর শাড়ীর ছবি গুলো উই তে দেখে এতো ভাল লাগতো সবসময়!! মনে মনে ভাবতাম আসলেই কি এতো সুন্দর!কিন্তু ভয় পেতাম নক দিয়ে দাম জানতে চাওয়ার।আসলে সময় সুযোগ দুটোই কেন জানি মিলছিল না।
তারপর আপুর মিটআপ এলো।ভাবলাম, নাহ্ আর মিস করা যাবেই না।আপুকে নক দেয়ার সাথে সাথেই রিপ্লাই দিলেন।আপুর পেজের প্রতিটা শাড়ী এতো বেশী সুন্দর যে আমি কনফিউজড কোনটা নিব!পরে মনে হলো এই কালার টা আমার পরা হয়নি।ভেবেছিলাম আপুর থেকে সরাসরি শাড়ীটা নিব কিন্তু বিশেষ কারণে আমার মিটআপে যাওয়া হয়নি
বাসায় পাঠায় দিলেন আপু।সুন্দর ব্যাগ,প্যাকেজিং সব কিছু তো দারুণ ছিল।আর শাড়ীটা?
শাড়ীর কথা যতই বলবো কম হয়ে যাবে।শুধু কানে কানে আপনাদের বলি
আমার ভদ্রলোক দেখে চমকে গেছেন 
এখন যে কোন অনুষ্ঠান মানেই আমি চেষ্টা করি দেশীয় পোষাক পরতে।তাই আমাদের গুটলু বেবির জন্মদিনে পরেছিলাম শাড়ীটা।সব্বাই খুবই পছন্দ করেছে। আর জানতে চেয়েছেন কোথা থেকে নিয়েছি। উত্তর তো একটাই,আমার “উই”থেকে
উই আছে বলেই তো এতো ভরসা করি কেনাকাটায়। আর আজ পর্যন্ত যত কেনাকাটা করেছি মনিকা আপুর কাস্টমার কেয়ার আমার কাছে বেস্ট লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপু।আমি ১০০%নিশ্চিত আপুর রিপিট কাস্টমার হবো।
নাজমুন নাহার
ওনার অফ ” Rupanzel”





