উই এর প্রতিষ্ঠা বার্ষিকীতে মনিকা আপুর পরনে মেরুন লাল ডাই এর শাড়ীটা ঐ দিন ই চোখে লেগে গেলো !! ভেবেই রেখেছি এবারের যে শাড়ীটা কিনবো সেটা এখান থেকেই , কিছুদিন পর ভাগনীর হলুদের ড্রেস কঢ ঠিক হলো লাল/মেরুন , সাথে সাথে শাড়ী অর্ডার করলাম …আমি ছিলাম আপুর ১২২ তম কাস্টমার !
ইচ্ছে ছিলো শাড়ী পরে ছবি সহ রিভিউ দিবো কিন্তু বর্তমান করোনার জন্য সব বাতিল করা হয়েছে … তাই আর দেরি করলাম না !!
শাড়ীটা আমি যেরকম চাচ্ছিলাম একদম সেরকম , আপুকে বলেছিলাম কয়দিন পর নিবো , ধন্যবাদ আপুকে , আপু ও সেটা মেনে নিয়েছেন
….আর আমি উই থেকে যাই নিয়েছি এটাই একমাত্র পন্য ছিলো যার ডেলেভারি পুরো ফ্রী ছিলো !! অনেক দোয়া ভালোবাসা আপুর জন্য !!
এবার বলি অন্য কথা !!
শাড়ী ডেলেভারির সময় বাসায় ছিলাম না ! রুমে ঢুকেই যখন দেখলাম কন্যা সুন্দরী লেখা ব্যাগ, তখনি বুঝে নিলাম এটাই শাড়ীর পার্সেল !! বাসার কাফকে জিঙ্গেশ করতে হয়নি ! অনেক দামি পেজ থেকে শপিং করলেও নিজস্ব ব্যাগ অনেক কম াপুদের থেকে পেয়েছি , তখনি সিদ্ধান্ত নিলাম আমিও আমার নিজস্ব ব্যাগ তৈরী করবো , পন্যর সাথে ব্যাগের গুরত্ব বুঝতে পারলাম ! আর ব্যাগটার উপরে পেজের নামের সাথে যে ট্যাগলাইন ছিলো সেটাও দারুন পছন্দ রয়েছে …
“কন্যা সুন্দরী”-:”বাংলাদেশী পন্যকে জানুন “.





